ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

“জামায়াত একটি ভণ্ড ইসলামি দল”—হেফাজতের আমির বাবুনগরী

বাংলাদেশ জামায়াতে ইসলামকে ‘ভণ্ড ইসলামি দল’ বলে আখ্যা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী। তিনি দাবি করেন, জামায়াত মওদুদীবাদে বিশ্বাসী, যা “মদিনার ইসলাম” নয়।

সোমবার (৪ আগস্ট) ফটিকছড়ির নাজিরহাটে ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন,

“জামায়াতে ইসলামী সহি ইসলামি দল নয়। তারা মওদুদীর ইসলাম চায়, আর আমরা চাই মদিনার ইসলাম। মওদুদীর ইসলাম করলে ইমান থাকবে না।”

এ সময় তিনি আরও বলেন, “আমাদের মুরুব্বিরাও বলে গেছেন, জামায়াত ইসলামের নাম নিয়ে ধোঁকাবাজি করে।”

সভায় সভাপতিত্ব করেন ওবাঈদিয়া দরবারের পীর মাওলানা সালাউদ্দিন নানুপুরী এবং সঞ্চালনায় ছিলেন হেফাজত নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজী।
উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঞ্চলের প্রখ্যাত ওলামা ও পীর-মাশায়েখ।