ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতায় গঠিত ‘কিংস পার্টি’”—ইফতেখারুজ্জামান

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘কিংস পার্টি’ হিসেবে অভিহিত করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তাঁর দাবি, সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় গঠিত এই দলটির দুজন সহযোদ্ধা বর্তমানে সরকারে দায়িত্বে রয়েছেন।

সোমবার ঢাকার মাইডাস সেন্টারে টিআইবির এক সংবাদ সম্মেলনে ‘কর্তৃত্ববাদী সরকার পতনের এক বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানেই তিনি এনসিপিকে “সরকারঘনিষ্ঠ রাজনৈতিক দল” বা “কিংস পার্টি” হিসেবে উল্লেখ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা গোপন কিছু নয়। জাতীয় নাগরিক পার্টিকেই বলা হয়েছে কিংস পার্টি, কারণ এর সঙ্গে থাকা অন্তত দুজন ব্যক্তি সরাসরি সরকারের অংশ।”

টিআইবির প্রতিবেদনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দল গঠন, অংশগ্রহণমূলক রাজনীতির অভাব এবং জবাবদিহির ঘাটতির দিকগুলো তুলে ধরা হয়।