জুলাই-আগস্ট’২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শরীয়তপুর জেলা জামায়াতের উদ্যোগে গণ মিছিল আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) শরীয়তপুর কামিল মাদ্রাসা থেকে শুরু করে শহীদ মামুন চত্বর হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ
করে শহীদ মিনার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
জামায়াতের জেলা আমীর মাওলানা আবদুর রব হাশেমীর নেতৃত্বে গণ মিছিলে অংশ গ্রহন করেন ফরিদপুর অঞ্চল টীম সদস্য মাওলানা খলিলুর রহমান, শরীয়তপুর -১ আসনের ( পালং- জাজিরা) সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ মোশাররফ হোসেন মাসুদ, জামায়াতের জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য কেএম মকবুল হোসাইন , জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান , সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম ও জেলার বিভিন্ন সাংগঠনিক থানা শাখার আমীর ও অন্যান্য নেতৃবৃন্দ।