ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরায় ফ্যাসিবাদ বিরোধী বর্ষ পুর্তি উপলক্ষে বিএনপির আনন্দ উৎসব ও বিজয় মিছিল

শরীয়তপুরের জাজিরায় জুলাইয়ের গনঅভ্যুত্থানে ৫ আগষ্ট ফ্যাসিবাদ বিতারিত ও ছাত্র জনতার বিজয়ের বর্ষ পুর্তি উপলক্ষে বিএনপির আনন্দ উৎসব, রেলী, বিজয় মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

০৫ আগষ্ট মোঙ্গল বার বিকাল ৫ টায় জাজিরা উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আনন্দ উৎসব ও বিজয় মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শরীয়তপুর – জাজিরা সড়কের টিএনটি মোড় এসে সভায় পরিনত হয়।
এই আনন্দ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শরীয়তপুর ০১ আসনের সাবেক এমপি সরদার একে এম নাসির উদ্দীন কালু, এছারাও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ শিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান টিটু আকন, পৌর বিএনপির সভাপতি কাজি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন খান সহ উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সরদার নাসিরুদ্দিন কালু বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপি ক্ষমতার লোভি নয় তারা চায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গনতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে।
তিনি আরো বলেন কারা যেন পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা এলাকায় মেম্বার হওয়ার যোগ্যতাও রাখেনা।