ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরায় ইসলামি আন্দোলন বাংলাদেশের সমাবেশ ও গনমিছিল

শরীয়তপুরের জাজিরায় জুলাই অভ্যুথানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামি আন্দোলন বাংলাদেশ জাজিরা উপজেলা শাখার আয়োজনে সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।

৫ আগষ্ট মোঙ্গল বার বাদ আসর উপজেলার জাজিরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে গনমিছিলটি টিএনটি মোড়ে এসে শেষ হয়,
গনমিছিলে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ জাজিরা উপজেলা শাখার সভাপতি মাওলানা বিএম ইমরান হোসেন, সভায় উপস্থিত ছিলেন শরিয়তপুর জেলা ইসলামিআন্দোলনের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান শিকদার , উপজেলা সেক্রেটারি মোহম্মদ রুবেল শিকদার, সহ উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুজাহিদ ও স্থানীয় ধর্মপ্রাণ তৌহিদী জনতা।
গনমিছিলের পুর্বে মাওলানা মিজানুর রহমান সহ অনান্য নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।
এবং গনমিছিলে ফ্যাসিবাদ বিরোধী, সংস্কার, ও তাদের দলিয় প্রতিক হাত পাখার পক্ষেন নানা শ্লোগান দেন।