ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশী তৈরি পাইপ গান ও গোলাবারুদসহ যুবক আটক

দেশীয় তৈরি পাইপগান এবং ২ রাউন্ড শর্টগানের গুলি সহ জয়নাল আবেদীন জনি (৪০) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার গভীর রাতে নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড থেকে আটক করা হয়। আটক জনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে।

খুলনার থানার এসআই তপন তার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনা, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রাত আড়াইটার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেয় মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস (১৭ বীর)।

তিনি আরও জানান, রাতে জনির ঘর থেকে একটি দেশী তৈরি পাইপগান এবং ২ রাউন্ড শর্টগানের গুলি যৌথবাহিনীর সদস্যরা তার ঘর থেকে উদ্ধার করা হয়। এছাড় আটক হওয়া জনির ঘর থেকে বিভিন্ন ধরনের নেশা জাতিয় দ্রব্যও পাওয়া যায়। আটক হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে তাকে খুলনা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।