ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় কোষ্টগার্ডের উদ্যোগ তারুণ্যের উৎসব শীর্ষক অপরাধমূলক কর্মকাণ্ড বিরোধী আলোচনা

ভোলায় “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক অপরাধমূলক কর্মকাণ্ড বিরোধী আলোচনা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার (০৭ আগস্ট ২০২৫ ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান।

এতে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি কোস্ট গার্ড জনসেবায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ ৭ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক অপরাধমূলক কর্মকাণ্ড বিরোধী আলোচনা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কর্মশালায় স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ তরুণ ও তরুণীরা অংশগ্রহণ করে।
অনৈতিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।