ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়িয়ায় মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা

শরীয়তপুরের নড়িয়ায় মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৯ আগস্ট সকাল ১১টায় নড়িয়া সরকারি কলেজ মিলনায়তনে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ। তিনি মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা তুলে ধরে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এসব অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম ছাইদুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস, শরীয়তপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন মোল্যা, নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান এবং সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক মো. পারভেজ মোশাররফ।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।