ভোলায় জেলা যুবদলের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
আজ শনিবার দুপুরে কালীনাথ রায়ের বাজার সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়।মিছিলটি পুরো শহর প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিলে যোগ দেয়ার জন্য সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী বিএনপির কার্যালয়ে জড়ো হতে থাকে। এসময় নেতা কর্মীরা প্লাকার্ড হাতে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এর আগে দলটির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম(ভিপি) এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। এছাড়াও সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ,হুমায়ূন কবির সোপান,ফজলুর রহমান বাচ্চু মোল্লা,এনামুল হক, সদস্য ইয়ারুল আলম লিটন সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। উল্লেখ্য, গত ৪ আগস্ট জামাল উদ্দিন লিটনকে সভাপতি ও আবদুল কাদের সেলিম কে সাধারণ সম্পাদক করে ভোলা জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।