ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক পরিবহন কালো আইন সংশোধনসহ সড়ক পরিবহনের ৮ দফা বাস্তবায়নের লক্ষ্যে পরিবহন ধর্মঘটের আহবান

আওয়ামী সরকার কর্তৃক সড়ক পরিবহন কালো আইন-২০১৮ সংশোধনসহ সড়ক পরিবহনের সমস্যা নিরসনে ৮ দফা দাবী বাস্তবায়নে ৭২ ঘন্টার ধর্মঘটের আহবান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।

আগামী ১২ আগস্ট মঙ্গলবার সকাল ৬টা থেকে ১৫ আগস্ট শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘন্টা পরিবহন ধর্মঘট সফল করার লক্ষ্যে নরসিংদী আন্ত-জেলা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে লিপলেট বিতরণ শুরু করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষে নরসিংদী আন্ত-জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা এই কর্মসূচী সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদার্থ আহবান জানিয়েছেন।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ও ১০৫ নং ধারাসহ অন্যান্য সুপারিশকৃত ধারাগুলি সংশোধনসহ ৮ দফা দাবিসহ শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।