ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামি কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় অন্যতম আসামি শহীদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪ সিপিবি-২ এর একটি দল।

শনিবার দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পুরানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪ সিপিবি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শহীদুল ইসলাম (৩০) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মৃত আবদুল করিমের ছেলে।