ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে জাজিরা এলাকাবাসীর মানববন্ধন

শরীয়তপুরের জাজিরায় জাজিরা পৌরসভার জমদ্দার মোড় হইতে জাজিরা ইউনিয়নের উপর দিয়ে বিলাসপুরের কাজিয়ারচর ইঞ্জিনিয়ার ঘাট প্রযন্ত রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান।
১০ আগষ্ট রবিবার সকাল ১০ টায় জাজিরা ইউনিয়নের দুর্বাডাঙ্গা বাজার থেকে শুরু হওয়া এই মানববন্ধন অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এসে অবস্থান কর্মসূচি পালন করেন, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ও উপজেলা প্রকৌশলীর কাছে স্মারকলিপি ও গণস্বাক্ষরের কপি প্রদান করেন।
এসময়ে একাবাসীর সাথে একতা প্রকাশ করে শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মাসুম বিল্লাহ জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন, দুর্বাডাঙ্গা বাজার কমিটির সভাপতি মোঃ ইয়াকুব শরীফ, মাষ্টার শহিদুল ইসলাম, মাষ্টার রেজাউর রহমান কেপটেন, মোঃ শিরাজুল ইসলাম , দিপু মাদবর, সালমান শেখ, সালাউদ্দিন আহমেদ, জাহিদ হাসান, তারিক আহমেদ, রিয়াদ হোসেন,মাহমুদুল হাসান সহ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, ছাত্র-ছাত্রী, রিক্সসা-ভ্যান- অটোরিকশা চালক ও এলাকার ভুক্তভোগী আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন।
উল্লেখ এই রাস্তাটি প্রায় দুই বছর আগে সংস্কারের কাজ শুরু হলেও বিভিন্ন অযুহাতে আজো সংস্করণের কাজ শেষ নাহওয়াতে চলাচলের অনুপযোগী হয়ে পরছে ফলে রাস্তায় চলাচল করা যাত্রী যানবাহন ছাত্র ছাত্রী দের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে।
তাই রাস্তাটি দ্রুত সংস্করণ করার দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান ও গণস্বাক্ষর গ্রহন কর্মসূচি পালন করেন।