লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেলা যুবদলের সাবেক যুগ্মআহবায়ক ফরিদ উদ্দিনকে অস্ত্রসহ আটক করছে সেনাবাহিনী ও তার সহযোগী নাঈমের বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। রোববার গভীররাতে সদর উপজেলার পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁছ হাজার টাকা উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও স্থানীয়রা জানায়, ফরিদ উদ্দিন জেলা যুবদলের সাবেক যুগ্ম—আহবায়কের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তার বিরুদ্ধে সদর থানাসহ একাধিক অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। ফরিদ উদ্দিন পুলিশের তালিকাভূক্ত শীর্ষসন্ত্রাসী । এছাড়া ইয়াবা কারবারীদের শেল্টার দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রোববার রাতে পালেরহাট এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিল ফরিদ উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্পের ক্যাপ্টন রাহাত খানের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা তার বাড়িতে অভিযান চালায়। এসময় ফরিদ উদ্দিনকে আটক করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ি থেকে এক নলা একটি বন্দুক উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ এক লাখ পাঁছ হাজার টাকা জব্দ করা হয়। এরপর তার সহযোগী নাঈমের বাড়ি পুকুরের পাশে থেকে বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের
ক্যাপ্টেন মো. রাহাত খান জানান,
ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। তার সহযোগী নাঈমের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃত ফরিদ উদ্দিন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও একাদিক মামলার আসামী ও পুলিশের তালিকা ভুক্ত শীর্ষসন্ত্রাসী তাকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।