লক্ষ্মীপুরে সেনা অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। সোমবার বিকেলে সহ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার গভীর রাতে সদর উপজেলার পালেরহাট এলাকায় সেনাবাহিনীর অভিযানে একনলা বন্দুকসহ গ্রেপ্তার হওয়ার পর ফরিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।