ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো ব্যক্তি বা দলের দাবিতে নির্বাচন স্থগিত হবে না: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়েছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপে আগামী জাতীয় নির্বাচন বন্ধ করা হবে না।

বুধবার (১৩ আগস্ট) ‘ইউ পেনশন অ্যাপ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। কালো টাকা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া, সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ বাড়াতে সরকারি কর্মচারী ও শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে জোর দেওয়া হবে বলে জানান তিনি। নতুন ‘ইউ পেনশন অ্যাপ’ এর মাধ্যমে এখন থেকে পেনশন সংক্রান্ত সকল সেবা মোবাইলেই পাওয়া যাবে।