মালয়েশিয়ায় জাল ভিসা তৈরির অভিযোগে ১৬ বাংলাদেশি ও ৩ মিয়ানমার নাগরিকসহ মোট ১৯ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
সোমবার (১১ আগস্ট) রাতে তামান মালুরির চারটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর পরিচালিত এ অভিযানে জব্দ করা হয় ১১ হাজার ৩৫৭ রিঙ্গিত, জাল ই-পিএলকেএস স্লিপ, বাংলাদেশি পাসপোর্ট, ল্যাপটপ, প্রিন্টিং মেশিন ও সিসিটিভি ক্যামেরা। আটক ব্যক্তিদের পুত্রাজায়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে এবং ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।