ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কারাগারে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্র সোলায়মান হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিনের আদালত এ নির্দেশ দেন।

এর আগে গত ১০ আগস্ট ভার্চুয়াল শুনানিতে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন এবং সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করে। বুধবার দুপুরে কঠোর নিরাপত্তায় আদালতে হাজিরের পর পুনরায় কারাগারে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেছেন আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান।