অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে সাড়ে তিন বছরের কারাদণ্ড ও মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারক আবু তাহের এই রায় দেন এবং জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের অভিযোগে বলা হয়, পাপিয়া দম্পতি ওয়েস্টিন হোটেল, শপিং, বাসাভাড়া, গাড়ির ব্যবসা, কার ওয়াশ ও ব্যাংক হিসাবে কয়েক কোটি টাকার ব্যয় ও লেনদেনের বৈধ উৎস দেখাতে ব্যর্থ হন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতারের পর তারা প্রায় সাড়ে চার বছর কারাভোগ করেন এবং ২০২৪ সালের জুনে জামিনে মুক্তি পান।