ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা, যাদের মধ্যে কয়েকজন সাবেক উপজেলা চেয়ারম্যান ও থানা পর্যায়ের শীর্ষ পদে ছিলেন। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি জানিয়েছে।