ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত, বিলম্বের কোনো সুযোগ নেই: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো শক্তি এটি পিছিয়ে দিতে পারবে না। তিনি বলেন, “প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে।”

শুক্রবার মাগুরায় শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, “জাতি নির্বাচনের জন্য প্রস্তুত। বর্ষা শেষে সারাদেশে নির্বাচনী উৎসাহ ছড়িয়ে পড়বে।” নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।