কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে খিচুড়ি খাওয়ার সময় দুই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকার একটি কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন—জাঙ্গালিয়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সারোয়ার জাহান নাঈম (৪০) এবং ঝাউগারচর হাজী আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল শিকদার (৩২)।
পুলিশ জানায়, স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে ওই কোচিং সেন্টারে মিলাদ শেষে খিচুড়ি বিতরণ চলছিল। খবর পেয়ে অভিযান চালালে অধিকাংশ উপস্থিতি সরে গেলেও দুই শিক্ষককে আটক করা হয়।
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।