ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশেষ কর্মসূচি

পরিবেশবান্ধব উন্নয়ন ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হলো “পরিচ্ছন্ন ক্যাম্পাস, সবুজ ভবিষ্যৎ: টেকসই উন্নয়নে বজর্য ব্যবস্থাপনা” শীর্ষক বিশেষ কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত টেকসই উন্নয়নমূলক প্রশিক্ষণ রোববার (১৭ আগস্ট) সকালে আইকিউএসির সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। গাকৃবিতে টেকসই বজর্য ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলার প্রয়াসে নতুন ডাস্টবিন স্থাপন, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ‘ক্যাম্পাস গ্রিন লিডার’ হিসেবে সম্পৃক্ত করার উদ্দেশ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এর সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এ বিশেষ অনুষ্ঠানে প্রশিক্ষার্থী হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীগণসহ ৫০ জন সদস্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘‘আজকের এই প্রশিক্ষণ শুধু একটি কর্মসূচি নয়, বরং এটি একটি সচেতনতা জাগ্রতকরণের উদ্যোগ। বজর্য ব্যবস্থাপনা এখন আর শুধু পরিচ্ছন্নতার বিষয় নয় এটি স্বাস্থ্য, পরিবেশ, অর্থনীতি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বক্তব্যের এক পর্যায়ে উপাচার্য উপস্থিত সকলকে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হবার প্রতিশ্রুতি নেন। উপাচার্যের বক্তব্যের পর তাঁর নেতৃত্বে ক্যাম্পাস পরিচ্ছন্ন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষণাগারের সামনে থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রা শেষে ছাত্রী হলের গেট সংলগ্ন স্থানে একটি ডাস্টবিন নিজ হাতে স্থাপন করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে ডাস্টবিন স্থাপন করা হয়।