ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ, নারীর বাড়িতে বৃদ্ধের অনশন

পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে বিয়ের দাবিতে ৭৫ বছরের আবুল কাসেম মুন্সি নামের এক বৃদ্ধ অনশন করেন। তার অভিযোগ, ৩৫ বছরের এক নারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে প্রায় ৩৫–৪০ হাজার টাকা নিলেও পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেন এবং ভুল ঠিকানা দেন।

স্থানীয়রা জানান, ওই নারী আগেও একাধিক পুরুষকে বিয়ের আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। স্থানীয় ইউপি সদস্যের দাবি, বর্তমানে বৃদ্ধ অনশনে নেই এবং তাদের অবস্থানও অজানা।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।