দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ‘R’ ক্যাটাগরির র্যাপিড হার্ডেনিং সিমেন্ট’।
যেকোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি এই কার্যকরী ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে এক যুগান্তকারী পদক্ষেপ। সোমবার ১৮ আগষ্ট ২০২৫, শরিয়তপুরে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’- এর Unlocking the Power of Rapid Hardening Cement: Fast Solution for Stronger Structures শীর্ষক একটি বিশেষ ‘এক্সপার্ট’ মিট’ অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানটি আযোজন করেছে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যা মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর একটি অঙ্গ প্রতিষ্ঠান।অনুষ্ঠানটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার হক বিডি কনসালটেন্সি এর এমডি ইঞ্জিনিয়ার সৈয়দ ওয়াসিম আহমেদ।
এছাড়াও এমজিআই এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (টিএসবিডি), জনাব বিদ্যুৎ কুমার বনিক বিশেষ একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমজিআই এর ডেপুটি জেনারেল ম্যানেজার (বিক্রয় ও বিপণন), জনাব জিয়ারুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) শাহেদ মোরশেদ, ডেপুটি ম্যানেজার, শরিয়তপুর মোঃ আসাদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টিএসবিডি), জনাব ইঞ্জিঃ মোঃ আজহারুল ইসলাম, ঘোষ এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী রাম কৃষ্ণ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ হচ্ছে বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট যা ওপিসি এবং পিসিসি সিমেন্ট-এর বিশেষ বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করেছে।
এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। যেকোনো নির্মাণকাজে ছাদ, বিম ও কলামের দ্রুত এবং শক্তিশালী নির্মাণের জন্য এটি অত্যন্ত কার্যকর।’ঢালাই স্পেশাল সিমেন্ট’ এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো:প্রথম ২ দিনেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা (২০ MPa) অর্জন করে।র্যাপিড হার্ডেনিং হওয়ায় দীর্ঘমেয়াদি শাটারিং-এর প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়।।৮০-৯৪% ক্লিঙ্কার যুক্ত হওয়ায় সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় প্রায় ২৫% বেশি দৃঢ়তা দেয়।