দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে মাহিন সরকারকে তার দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া বলা হয়, বহিষ্কারাদেশ সোমবার থেকেই কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
এই বহিষ্কারকে ঘিরে দলীয় মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে মাহিন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।