ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ বিশ্বকাপ বাছাই সামনে রেখে আর্জেন্টিনার দল ঘোষণা, নতুন মুখ লোপেসের অভিষেক

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্রাজিলের পালমেইরাসের স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেস। চলতি মৌসুমে ৪২ ম্যাচে ১৫ গোল করা এই ফরোয়ার্ডকে আক্রমণভাগে নতুন ভরসা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

প্রায় এক বছর পর ইনজুরি কাটিয়ে ফিরেছেন তরুণ মিডফিল্ডার ভালেন্তিন কার্বোনি। প্রত্যাশিতভাবেই আছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে নিষেধাজ্ঞার কারণে এন্সো ফের্নান্দেস এবং ইনজুরির কারণে বেশ কয়েকজন পরিচিত মুখ অনুপস্থিত। আবারও জায়গা পাননি পাওলো দিবালা।

আগামী ৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে এবং ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।