ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা খেয়ে উল্টে যায়।
দুর্ঘটনাটি ঘটে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির কাছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গাড়িটিতে থাকা চারজনের মধ্যে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
আহত দুইজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।