আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন আসছে। শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানায়, নতুন পাঠ্যসূচিতে বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানের ইতিহাস।
এই পরিবর্তনের আওতায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গণহত্যাকারী’ হিসেবে উপস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক অ্যাডমিন পোস্টে এ তথ্য প্রকাশ করেন।
পাঠ্যবই সংশোধনের অংশ হিসেবে, নবম থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ঘটনাপ্রবাহ এবং রাজনৈতিক প্রেক্ষাপটও অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষা সংশ্লিষ্ট মহল বলছে, এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাসের বিতর্কিত অধ্যায় সম্পর্কে জানাতে সহায়ক হবে।