ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব একটা দেখছেন না তিনি। মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা গণপরিষদের নির্বাচনে অংশ নিতে চাই। এর বাইরে কোনো নির্বাচন হবে বলে মনে হচ্ছে না।”

তিনি আরও জানান, তাদের জন্য নির্বাচনের সময় নয়, বরং সংস্কার ও বিচারের নিশ্চয়তাই প্রধান বিষয়। ডিসেম্বরেও যদি সেই নিশ্চয়তা থাকে, তবে নির্বাচনে তাদের আপত্তি নেই। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এসব গুজব ও মিথ্যা প্রোপাগান্ডা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক।