লিগস কাপের সেমিফাইনালে অরল্যান্ডো সিটির বিপক্ষে চমৎকার প্রত্যাবর্তন করেছেন লিওনেল মেসি। ইনজুরির কারণে দুইটি ম্যাচ মিস করার পর মাঠে ফিরেই দুটি গোল করে দলকে ৩-১ গোলের জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
ম্যাচের শুরুতে মার্কো পাসালিচের গোলে এগিয়ে যায় অরল্যান্ডো। তবে দ্বিতীয়ার্ধে মেসির নেতৃত্বে পাল্টে যায় খেলার চিত্র। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে সমতা আনেন তিনি। এরপর ৮৮ মিনিটে জোর্ডি আলবার সাহায্যে দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন। যোগ করা সময়ে তেলেসকো সেগোভিয়ার গোলে নিশ্চিত হয় জয়।
আগামী রোববার লিগস কাপের ফাইনালে মিয়ামির প্রতিপক্ষ হবে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি অথবা সিয়াটল সাউন্ডার্স। চলতি মৌসুমে ৩৩ ম্যাচে ২৭ গোল করে আবারও প্রমাণ করলেন তিনি এখনো ফুটবলে অপরাজেয়।