ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে তিনি গুলশানের বাসভবনে পৌঁছান। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাত ৮টার দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে প্রায় তিন ঘণ্টা ধরে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। হাসপাতাল থেকে রাত ১১টার দিকে রওনা হয়ে তিনি রাত ১১টা ৪৩ মিনিটে বাসায় ফেরেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাইও মেডিকেল বোর্ডের পরামর্শে একই হাসপাতালে তার শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলমান থাকলেও এবারও তার শারীরিক অবস্থার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি চিকিৎসক দল।