বিগত স্বৈরাচার সরকারের দোষর জাতীয় পার্টির ইন্দনে কতিপয় সেনা ও পুলিশ সদস্যরা ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী নায়ক ও গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ডাকসুর ভিপি নূরুল হক নুরু এর উপর হামলা করেছে অভিযোগ এনে জড়িত হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শরীয়তপুর জেলা গণঅধিকার পরিষদের নেতা কর্মিরা।
আজ শনিবার বিকেল সাড়ে চারটায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শহরের চৌরঙ্গী’র মোড়ে এসে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতা কর্মিরা। পরে গণঅধিকার পরিষদের শরীয়তপুর জেলা শাখার সভাপতি ডাক্তার শাহাজালাল সাজুর সভাপতিত্বে পতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে দলটির কেন্দ্রীয় কয়েকজন নেতাসহ জেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় অন্যদের মধ্যে বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের সমন্বয়ক ইমরান আল নাজির উপস্থিত ছিলেন।