রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধিদল। বৈঠকে জাতীয় নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
মূলত বিকেল ৩টায় এই বৈঠক হওয়ার কথা থাকলেও, একই সময়ে রমনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা থাকায় সময় পরিবর্তনের অনুরোধ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বৈঠকের সময় পুনর্নির্ধারণ করে সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজন করা হয়।
এর আগে জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ধারাবাহিক এই বৈঠকগুলোকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আগ্রহ, বিশেষ করে নির্বাচনপূর্ব সংলাপ ও সমঝোতার সম্ভাবনা নিয়ে।