শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা আরশিনগর ইউনিয়নের কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলন প্রশাসনের ভূমিকা নিষ্ক্রিয়! আরশিনগর ইউনিয়নের কবিরাজ কান্দি গ্রামের -আজিল খার বাড়ির সামনে কৃষি জমি নষ্ট করে অবৈধ একটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে উপজেলা প্রশাসনের অভিযানের ভূমিকা নিষ্ক্রিয় দেখা গেছে বলে মন্তব্য করেছেন এলাকাবাসী।
বর্তমানে ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ীদের কারণে হুমকির মুখে পড়েছে বিপুল সংখ্যক ফসলি জমি। এমনকি মেশিন এর বিকট শব্দে পরিবেশের শব্দ দূষণে অতিষ্ঠ গ্রাম বাসী।
ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও কৃষি জমি রক্ষায় সরাসরি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী কৃষকরা।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, অবৈধ ড্রেজার মেশিনটির নেতৃত্ব রয়েছেন চরফিলিজ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শাহআলম মাস্টার। তিনি তার ইচ্ছে অনুযায়ী বালু উত্তোলন করে বিক্রি করে যাচ্ছেন বলে এলাকা বাসীর অভিযোগ উঠেছে।
এ বিষয় ভেদেরগঞ্জ উপজেলা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করা হলেও কোনো পদক্ষেপ নেননি প্রশাসন। স্থানীয় সচেতন নাগরিকরা অবৈধ ড্রেজার মেশিন বন্ধের দাবিতে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করলেও ব্যবস্থা গ্রহণ করছে না প্রশাসন।
এবিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কেউ ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে – তাহলে তথ্য পাওয়ার সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।