ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁচাবাজার আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি, ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এট ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে কাঁচাবাজার ও অনেক মুদী দোকান থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সোয়া ৬ টার দিকে আগুনের সূত্রপাত হয়।
দোকানদার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে চৌরাস্তা মুদিখানা মার্কেটে হঠাৎ করেই ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়৷ খবর পেয়ে চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দু’টি ইউনিট যোগ দেয়৷ ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট কাজ করে সকাল ৭টা ২০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার কারণ ও প্রকৃত ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।