ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ অর্থবছরের আওতায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শরীয়তপুর সরকারি শিশু পরিবার সংলগ্ন পুকুরে এ প্রতিযোগিতা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন খেলোয়াড় ও কোচসহ অনেকে।

প্রতিযোগিতায় শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮টি দলের শিক্ষার্থীরা অংশ নেয়। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান সাঁতারু বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।