নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পশ্চিমাঞ্চলে কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
পবিত্র কোরআনের সূরা যুমার-এর ৯ নম্বর আয়াত উদ্ধৃত করে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা জামায়াতের আমির আলহাজ অধ্যক্ষ আব্দুর রব হাসেমী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদাবাজমুক্ত, শোষণমুক্ত সমাজ গঠন, নারীর অধিকার ও নাগরিক অধিকার নিশ্চিতকরণ, বৈষম্যবিরোধী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা এবং কোরআন-সুন্নাহভিত্তিক ন্যায় শাসনের লক্ষ্যে জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে অংশ নেবে। তিনি নির্বাচনী প্রস্তুতির জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নড়িয়া পৌর জামায়াতের আমির মো. মোরশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলার জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।