ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে যুবককে গলাকেটে হত্যা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রকাশ্যে দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম সগির (২৫)। তিনি শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে এবং রাজধানীর ইসলামপুর এলাকায় একটি কাপড়ের দোকানে সেলসম্যান হিসেবে চাকরি করতেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকার সুধামের বাড়ির সামনে দুর্বৃত্তরা সগিরকে গলাকেটে হত্যা করে এবং ঘটনাস্থল ত্যাগ করে। নিহতের লাশ দুপুর ১২টা পর্যন্ত রাস্তার উপর পড়ে থাকার পর স্থানীয়রা পুলিশকে ৯৯৯ ফোন করে বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সূরা ফাল রিপোর্ট তৈরি করে লাশটি মিটফোর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত সগিরের পরিবার জানান, তিনি ৮ বছর আগে বিয়ে করেছিলেন এবং তার ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পুলিশের ধারণা, স্ত্রীর পরকীয়ার জের ধরে প্রেমিকের দারার মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ মুহাম্মদ আক্তার হোসেন জানান, এ ঘটনায় হত্যার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।