ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ অর্থ বছরের আওতায় কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোসা: ইয়াসমিন আক্তার।
মাদারীপুর জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ হাবিবুল আলম, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহিদুল ইসলাম মুন্সি, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাসুমুল হক, মো: জাহিদুর রহমান খান, খান আতিকুর রহমান লাবলু, জুবায়ের আহমেদ নাফি জেলা স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক ফিরোজ জামান, জেলা প্রশাসন ক্লাবের সঞ্চয় কুমার চ্যাটার্জ ও অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ।
উক্ত প্রতিযোগিতায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮১ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।
তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।