টাঙ্গাইল সদরের মগড়া ইউনিয়নে মঙ্গলবার রাতে এক নারকীয় হামলায় নিহত হয়েছেন স্থানীয় বিএনপি নেতা এসএম আনিছুর রহমান ওরফে উত্তমের স্ত্রী লিলি আক্তার। রাত সাড়ে ৮টার দিকে কুইজবাড়ি বাজারের পশ্চিম লিওন বেকারিতে মুখোশধারী ৪–৫ জন সন্ত্রাসী প্রবেশ করে আনিছুর রহমানকে না পেয়ে তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা দ্রুত লিলিকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ জানান, “মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও থমথমে পরিবেশ বিরাজ করছে। হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্তাধীন।