নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর ২০২৫; — জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ: কূটনীতির নতুন বার্তা। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদ উপলক্ষে আয়োজিত অভ্যর্থনা নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়ার সঙ্গে ছবি তুলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূস।
এর আগে ২৩ সেপ্টেম্বর লোটে নিউইয়র্ক প্যালেসে আয়োজিত ওই নৈশভোজে বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্প অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে ড. ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এই কারণে ছবিটি প্রকাশের পর কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠানে ইউনূস শুধু ট্রাম্পের সঙ্গেই নয়, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গেও মতবিনিময় করেন।
পরে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠক করেন। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্রিয়তা নতুন মাত্রা পেয়েছে।