ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডামুড্যায় জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

শরীয়তপুরের ডামুড্যায় উপজেলায় কেন্দ্র ঘোষিত জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর ডামুড্যা উপজেলা কমপ্লেক্স মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এর আগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ডামুড্যা পৌরসভার আমীর আতিকুর রহমান কবির।
শরীয়তপুর জেলা জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাজী, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা সাইফুল ইসলাম,এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ইউনিটের নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিলটি উপজেলা কমপ্লেক্স মসজিদ থেকে শুরু ডামুড্যা উপজেলা পরিষদ হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডামুড্যা বাজারে গিয়ে শেষ হয়।