শরীয়তপুর, ২৮ সেপ্টেম্বর, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসক তাহসিনা বেগম ও পুলিশ সুপার নজরুল ইসলাম শনিবার বিকেলে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তারা পূজার সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।
জেলা প্রশাসক তাহসিনা বেগম পূজা আয়োজকদের সঙ্গে আলোচনা করেন এবং পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি পূণ্যার্থীদের সুষ্ঠু পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান।
পুলিশ সুপার নজরুল ইসলামও পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “সকল ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণেই উৎসব আনন্দমুখর হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পিংকি সাহা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব তালুকদার এবং জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগের মাধ্যমে পূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপিত হবে।