ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাগ্নিকে ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধ মামা গ্রেফতার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ভাগ্নিকে ধর্ষণচেষ্টা মামলায় মামা মজিবর সিকদার (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ০৯টার দিকে উপজেলার মুলফৎগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মজিবর সিকদারের বাড়ী কেদারপুর ইউনিয়নের খারিজ গ্রামে।

পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর রাতে ভুক্তভুগী নারীর ঘরে আসেন তার দুঃসম্পর্কের মামা মজিবর সিকদার। তখন ওই নারীর স্বামী বাইরে ছিলেন। ওই সময় মজিবর সিকদার তাকে জাপটে ধরে এবং টানা হেঁচড়া করে শ্লীলতাহানি করে।

এ ঘটনায় মজিবরের বিরুদ্ধে নড়িয়া থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন ভুক্তভোগী। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

এবিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, এক নারীকে ধর্ষণ চেষ্টা মামলায় মজিবর সিকদার নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে হাজির করা হবে।