শরীয়তপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আয়োজনে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উর্ধ্বতন মহাব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তাহের, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব বি এম ইউসুফ আলী বলেন, বীমা শুধু আর্থিক নিরাপত্তাই দেয় না, এটি একটি পরিবারকে সংকটকালীন সময়ে ভরসা জোগায়। পপুলার লাইফ সবসময় গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং সময়মতো দাবির চেক হস্তান্তরের মাধ্যমে সেই আস্থার প্রতিফলন ঘটায়।
অনুষ্ঠান শেষে বীমা দাবির চেক হস্তান্তর করা হয় এবং ব্যবসায়িক সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় শরীয়তপুর অঞ্চলের কর্মকর্তারা, এজেন্ট ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।