আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসছেন আন্তর্জাতিকভাবে পরিচিত ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক। এটি হবে তার প্রথম বাংলাদেশ সফর, যেখানে তিনি নিজ উদ্যোগে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
রোববার (১২ অক্টোবর) রাতে দেশ টিভিকে দেওয়া এক বিবৃতিতে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ জানান, “সবকিছু ঠিক থাকলে ২৮ নভেম্বর ঢাকায় আসবেন ড. জাকির নায়েক। তার নিজের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।”
অনুষ্ঠানটি ঢাকার আগারগাঁও এলাকায় আয়োজনের পরিকল্পনা চলছে। তবে স্থান ও সময়সূচি চূড়ান্ত করতে আয়োজকরা ২০ অক্টোবরের পর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন রাজ।
ড. জাকির নায়েক এর আগেও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ধর্মীয় আলোচনায় অংশ নিয়েছেন, তবে বাংলাদেশে এটি হবে তার প্রথম সরাসরি উপস্থিতি।
—