ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে বিয়ের আসরে বন্ধুর অনুপস্থিতিতে কবুল বললেন না বর, দুই ঘণ্টা পর সম্পন্ন হয় আনুষ্ঠানিকতা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিলেন এক বর। প্রিয় বন্ধু উপস্থিত না হওয়া পর্যন্ত তিনি বিয়ের কবুল বলতেই অস্বীকৃতি জানান। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের করিম বেপারির ছেলে আরমান হোসেনের বিয়ে ঠিক হয় ক্ষিরোদিয়া গ্রামের এক তরুণীর সঙ্গে। দুপুরে বরযাত্রা কনের বাড়িতে পৌঁছালেও আরমান বন্ধুকে না দেখে গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের অনুরোধেও তিনি অনড় থাকেন। স্পষ্ট জানিয়ে দেন—“রিয়াজ না আসলে কবুল বলব না।”

অবশেষে প্রায় দুই ঘণ্টা পর বরপক্ষের লোকজন রিয়াজকে নিয়ে আসেন। তখনই আরমান হাসিমুখে মঞ্চে বসে কবুল বলেন এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়। অনেকেই একে আজব হলেও হৃদয়ছোঁয়া বন্ধুত্বের উদাহরণ হিসেবে দেখছেন।