ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দফা দাবি থেকে একচুলও নড়বেন না: অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের তিন দফা দাবি থেকে একচুলও নড়বেন না বলে দৃঢ় ঘোষণা দিয়েছেন সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন,
“মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাতা, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা—এই তিন দফা দাবি আমাদের ন্যায্য অধিকার। এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

তিনি আরও বলেন, “২০ শতাংশ মানে ২০ শতাংশ—এর কম নয়। মেডিকেল ভাতা ১,৫০০ টাকা মানে ১,৪৯৯ টাকার নয়। উৎসব ভাতা ৭৫ শতাংশ মানে ৭৪ শতাংশ নয়। শিক্ষক সমাজ তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ।”

অধ্যক্ষ আজীজি জানান, “ব্লকেড কর্মসূচি দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের নেতারা শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আসবেন বলে সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।”

এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষকরা যেন তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে বাধ্য না হন, সরকারকে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে।”

জানা যায়, তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছেন।