রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুইদিন চিকিৎসা শেষে শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গুলশানের বাসভবনে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী গাড়িবহরটি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাসপাতাল থেকে বাসায় পৌঁছায়।
এর আগে রাত ১১টার দিকে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তিনি। গত ২৮ আগস্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া।
চিকিৎসক দলের পরামর্শে গত বুধবার রাতে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন তিনি এবং বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে নিয়মিত পর্যবেক্ষণ চালানো হচ্ছে।