ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বনলতা এক্সপ্রেসে অস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার, সেনাবাহিনীর অভিযান

ঢাকা, ২৬ অক্টোবর: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার সকাল ১১টা ৫০ মিনিটে ডগ স্কোয়াডসহ বিশেষ অভিযানে ট্রেনের একটি ট্রলি ব্যাগ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, সেনাবাহিনীর একটি টিম ‘অপারেশন বনলতা’ নামে অভিযান পরিচালনা করে। তবে আনুষ্ঠানিকভাবে কত অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে তা এখনও জানানো হয়নি।

রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যাগে আটটি পিস্তল, ১৪টি ম্যাগাজিন এবং ২৬ রাউন্ড গুলি ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

উল্লেখ্য, বনলতা এক্সপ্রেস একটি আধুনিক ট্রেন, যা শুক্রবার ছাড়া প্রতিদিন ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করে।